দেরিতে ঘুম থেকে ওঠার ঝুঁকি

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২০:৪৭

কর্মব্যস্ত জীবনে কাজ সম্পন্ন করতে দেরি করে ঘুমাতে যান অনেকেই। তাই সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় প্রতিদিন। আর এই দেরি করে ঘুম থেকে ওঠার কারণেই বিভিন্ন মানসিক ও শারীরিক জটিলতায় ভুগছেন অনেকেই। সম্প্রতি যুক্তরাষ্টের একটি বিশ্ববিদ্যালয়ের ক্রোনোবায়োলজি বিভাগের এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। গবেষণায় বলা হয়েছে, যেসব ব্যক্তি নিয়মিত সকালে ঘুম থেকে ওঠেন তাদের গড় আয়ু দেরি করে ঘুম থেকে উঠা ব্যক্তিদের তুলনায় প্রায় সারে ছয় বছর বেশি।

এছাড়া, যাদের রাত জাগার বদঅভ্যাস আছে তাদের ৯০ শতাংশ মানুষ বিভিন্ন মানসিক ব্যাধিতে আক্রান্ত। প্রতিদিন এই অনিয়মের কারণে অকাল মৃত্যুর ঝুঁকিও বেড়ে যায়। এছাড়া উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্নায়ুবিক সমস্যা ইত্যাদি রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বেড়ে যায়। তাই প্রাত্যহিক জীবনে নিজের দেহঘড়ি নিয়মের মধ্যে আনা একান্ত জরুরি।

লেখক : চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ