রঙ্গরস

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২১:০০

পরপর দশটি গল্প অমনোনীত হওয়ার পর নব্য লেখক আরেকটি গল্প সম্পাদককে দিয়ে বলল, ‘স্যার এ গল্পটা দেখুন, একদম জ্বলন্ত একখানা প্লট নিয়ে লিখেছি।’

সম্পাদক নিরাসক্ত ভঙ্গিতে বললেন, ‘সেক্ষেত্রে ক্যান্টিনে জমা দিন, আমাদের আবার আজ একটু গ্যাসের সমস্যা যাচ্ছে।’

 

 

উকিল : আপনি আপনার স্বামীকে খুন করলেন কেন?

আসামি : বিশ্বাস করুন, আমি আমার আত্মরক্ষার্থে এই কাজ করতে বাধ্য হয়েছি।

উকিল : মানে?

আসামি : আমি যেই না ওর দিকে পিস্তলটা তাক করেছি, তখনই ও বলে উঠেছিল যদি ও এ যাত্রা বেঁচে যায় তা হলে আমাকে আর ছাড়বে না। তাই বাধ্য হয়ে নিজের প্রাণ বাঁচাতে গিয়ে...।