ঐতিহাসিক গাছ কাটার অপরাধে দুই ব্যক্তির কারাদণ্ড

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৪:২১

সিকামোর গ্যাপের ঐতিহাসিক গাছ রাতারাতি কেটে ফেলার অপরাধে দুই ব্যক্তিতে কারাদণ্ডের নির্দেশ দিয়েছে যুক্তরাজ্যের একটি আদালত। বুধবার (১৬ জুলাই) ডয়চে ভেলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, ২০২৩-এর সেপ্টেম্বরে ৩৯ বছরের ড্যানিয়েল গ্রাহাম এবং ৩২ বছরের অ্যাডাম কাররাথাস রাতের অন্ধকারে প্রায় ১৫০ বছরের এই গাছটি কেটে ফেলে।   

আদালত তাদের চার বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। তাদের এই কৃতকর্মকে 'মুর্খামির মিশন' বলে আখ্যা দেন আইনজীবীরা। এই গাছটি হলিউডের রবিন হুড: প্রিন্স অফ থিভসসহ একাধিক সিনেমা এবং টেলিভিশন শোতে দেখা গেছে।   

ইত্তেফাক/এসআর