বাংলাদেশ-শ্রীলঙ্কার ৩য় টি–টোয়েন্টি টস জিতে ব্যাটিংয়ের সিন্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা অধিনায়ক চারিত আসালঙ্কা। আগের দুই ম্যাচে টসে জিতলেও ফিল্ডিং বেছে নিয়েছিলেন তিনি, তবে এবার নিলেন ব্যাটিং।
বাংলাদেশ দল আজকের ম্যাচে দুটি পরিবর্তন এনেছে। মেহেদী হাসান মিরাজের জায়গায় এসেছেন মেহেদী হাসান। আর মোহাম্মাদ সাইফউদ্দিনের জায়গায় ঢুকেছেন তানজিম হাসান।
বাংলাদেশ দলের মতো শ্রীলঙ্কাও একাদশে দুটি পরিবর্তন এনেছে। আভিস্কা ফার্নান্দো ও চামিকা করুনারত্নের জায়গায় এসেছেন দিনেশ চান্ডিমাল ও কামিন্দু মেন্ডিস। এর মধ্যে চান্ডিমাল আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ফিরলেন প্রায় সাড়ে তিন বছর পর। ডানহাতি এ ব্যাটসম্যান সর্বশেষ খেলেছিলেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান, পারভেজ হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
