পাঁচ নম্বরকে লক্ষ্য করেছে বিসিবি

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২১:০৯

বিশ্বকাপের আগে বাংলাদেশ দল ছিল আইসিসি র্যাংকিংয়ের ৭ নম্বরে। বিশ্বকাপের ফলাফল খুব ভালো বা খুব খারাপ না হওয়ায় সেই অবস্থার পরিবর্তন হয়নি। তবে অবস্থাটা বদলাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল বললেন, তাদের লক্ষ্য এখন বাংলাদেশ দলকে আইসিসি র্যাংকিংয়ে ৫ নম্বরে তোলা, ‘আমি যখন প্রথম এসেছি তখন আমরা র্যাংকিংয়ে ৯ বা ১০ নম্বরে ছিলাম, তখন আমি বলেছিলাম যে আমাদের একটু ওপরে উঠতে হবে। এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে র্যাংকিংয়ে ৫ নম্বরে উঠা। তাই এখানে যেতে হলে আমাদের যা যা করতে হবে সেই অনুযায়ী আমরা পরিকল্পনা করব। শুধু জাতীয় দল না, নিচের থেকেও দলগুলোকে যেন আমরা ওপরে নিয়ে আসতে পারি।’