জিয়ার মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’র পরিচ্ছন্নতা অভিযান

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৮:৫১

রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্স প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন জিয়ার মাজার কমপ্লেক্স এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়ে স্বেচ্ছাসেবকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সাংবাদিক জাহিদুল ইসলাম রনি, সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদাৎ হোসেন ও রুবেল আমিন প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ মিসবাহসহ শেকৃবি ছাত্রদলের নেতারা।

ইত্তেফাক/এসকে