রাণীশংকৈলে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২১:৫১

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে বুধবার এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মৃত বৃদ্ধা হলেন উপজেলার রায়পুর গ্রামের হাফিজ উদ্দিনের স্ত্রী আয়েশা বেগম (৫৫)।

মৃত বৃদ্ধার ছেলে শফিউর জানান, সকাল থেকে ভালই ছিল। দুপুরে হঠাৎ করে শয়ন ঘরের টিনের বাঁশের সঙ্গে দড়ি টাঙিয়ে ফাঁসিতে ঝুলে থাকতে দেখে পরিবারের লোকজন। সবাই মিলে তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন: তাপ প্রবাহের যুক্তরাষ্ট্রে ৮ জনের মৃত্যু

বৃদ্ধার ছেলে আরো বলেন, আমার মা একটু মানসিক রোগী ছিলেন। এর আগেও তিনি একাধিকবার বিভিন্ন ভাবে অঘটন ঘটানোর চেষ্টা করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এস আই রনি কুমার মুঠো ফোনে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

ইত্তেফাক/এমআই