পা পিছলে বাবার ঘোড়ার গাড়ির নিচে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০২:০৯

নড়াইলের কালিয়া উপজেলার বাগুডাঙ্গা গ্রামে বাবার ঘোড়ার গাড়ির নিচে চাপা পড়ে সাদমান (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে নড়াগাতী থানার আওতাধীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদমান ওই গ্রামের হাফিজুর মোল্যার ছেলে। হাফিজুর ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

স্থানীয়রা জানান, আঠারোবাঁকি নদী থেকে পচানো পাট বোঝাই করে ঘোড়ার গাড়িতে করে বাড়ির দিকে যাচ্ছিলেন হাফিজুর। সঙ্গে ছিল ছেলে সাদমানও, সে গাড়ির পাশে হেঁটে যাচ্ছিল। বাগুডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এলাকায় পৌঁছালে পা পিছলে পড়ে যায় শিশুটি এবং সঙ্গে সঙ্গেই গাড়ির চাকা তার ওপর দিয়ে চলে যায়।

তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, ‘শিশুটির মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

ইত্তেফাক/এএম