নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভাসহ ২৯৫ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিভিন্ন পদে নির্বাচন আজ বৃহস্পতিবার। এর মধ্যে ৩৪ টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করবে ইসি। আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এ উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, আজ জেলা পরিষদ, সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদেও নির্বাচন হচ্ছে। তারা বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা ও রাজশাহীর পুঠিয়া ইউপির (ইউনিয়ন পরিষদ) পুরোটাই ইভিএমে ভোটগ্রহণ হবে। এছাড়া চট্টগ্রাম সিটির ১৭ নং ওয়ার্ডে উপনির্বাচন এবং ইউনিয়ন পরিষদের ১টি সংরক্ষিত ওয়ার্ড ও অন্যান্য ইউপির ৩০ সাধারণ ওয়ার্ডে উপনির্বাচনে ইভিএম ব্যবহার হবে। এছাড়া বাকিগুলোতে আগের মতোই ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এছাড়া বন্যাজনিত কারণে ৯ ইউপির বিভিন্ন পদের উপনির্বাচন স্থগিত করেছে ইসি।
