বলিউড শাহেনশাহ শুনলেই সবার মনে ভাসে একজন অভিনেতার ছবি, তিনি আর কেউ নন, স্বয়ং অমিতাভ বচ্চন। অমিতাভ বরাবই তার সৌজন্যতাবোধ আর মার্জিত ব্যবহারের জন্য পরিচিত, মেজাজ তার বরাবরই ঠান্ডা।
কিন্তু সেই অমিতাভকেই এবার মেজাজ হারাতে দেখা গেল অমিতাভকে। সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, ক্যামেরা অন হতেই হঠাৎ রেগে যান অভিনেতা। ঘটনাটি ঘটেছে অমিতাভের মুম্বাইয়ের জুহুর বাড়িতে। সাদা পোশাক আর কাঁধে শাল জড়িয়ে বাংলোর বাইরে বেরিয়ে আসছিলেন অমিতাভ। ঠিক তখনই ক্যামেরা তাক করতে শুরু করে পাপারাজ্জিরা। আর তা দেখেই মাত্রই রীতিমতো বিরক্ত হয়ে পড়েন তিনি।
তাদের উদ্দেশে সোজাসুজি বলেন, ‘এভাবে ভিডিও তুলবেন না, দয়া করে বন্ধ করুন।’ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। কারণ, ফটোগ্রাফারদের সঙ্গে অমিতাভ বচ্চনের সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ।
তাকে সবসময় হাসিমুখে, হাতজোড় করে ফটোগ্রাফারদের সম্ভাষণ জানাতে দেখা যায়। তাই আচমকা এই মেজাজ হারানো অনেকের কাছেই অস্বাভাবিক মনে হয়েছে। ঘটনার নির্দিষ্ট দিন-তারিখ এখনও স্পষ্ট নয়। তবে এই ভিডিও ঘিরে আলোচনার ঝড় উঠেছে নেটদুনিয়ায়।
