সুফি সাধক শেখ আব্দুল হানিফের কুলখানি আজ

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২২:২১

হাক্কানী মিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা, সাপ্তাহিক বর্তমান সংলাপের সম্পাদক, সুফি সাধক, মুক্তিযোদ্ধা শেখ আব্দুল হানিফের কুলখানি আজ বাদ আসর রাজধানীর মিরপুর-৬ নম্বরের মিরপুর আস্তানা শরিফ-জ্যোতিভবনে অনুষ্ঠিত হবে। শেখ আব্দুল হানিফ গত ২০ জুলাই ইন্তেকাল করেন এবং ২২ জুলাই মিরপুর আস্তানা শরিফের বব-ই নাঈমে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। জানাজায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হক, ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ শত শত হাক্কানী, বন্ধু, শুভাকাঙ্ক্ষী অংশগ্রহণ করেন।—প্রেস বিজ্ঞপ্তি