বঙ্গবন্ধুকে নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন ইস্টার্ন ইউনিভার্সিটির

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২২:২২

 ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তরুণদের ভূমিকা’ শীর্ষক এক রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে একাদশ/দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব আর্টস এ প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতায় শীর্ষ স্থান অধিকারী প্রথম ২০ জনকে আকর্ষণীয় পুরস্কার এবং সব প্রতিযোগীকে উপাচার্যের স্বাক্ষরযুক্ত সার্টিফিকেট দেওয়া হবে।

রচনা জমা দেওয়ার শেষ তারিখ ৭ আগস্ট। অনধিক ১৫০০ শব্দের মধ্যে রচনাটি শিক্ষার্থীকে নিজ হাতে অথবা কম্পিউটার কম্পোজ করে পাঠাতে হবে—ইংরেজি বিভাগ, ইস্টার্ন ইউনিভার্সিটি, বাড়ি-২৬, রোড-৫, ধানমন্ডি, ঢাকা অথবা [email protected] – এই ঠিকানায়। —প্রেস বিজ্ঞপ্তি