গতকাল বুধবার সকালে রাঙ্গুনিয়া উপজেলার দ্ক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজারহাট এলাকার একটি পুকুরে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ছাত্রের নাম মোহাম্মদ আরমান (১২)। সে রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নের মোহাম্মদপুর জয়নগরঘোনা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে এবং রাজারহাট গোলাম মোহাম্মদ জামে মসজিদ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
চলতি মাসের প্রথমদিকে তাকে মাদ্রাসায় ভর্তি করা হয়। কোদালা ইউপি সদস্য মোহাম্মদ জুয়েল রাজারহাট মসজিদের পুকুরে ডুবে ঐ ছাত্রের মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, দুপুরে মৃতের জানাজা শেষে লাশ মোহাম্মদপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
