বাকেরগঞ্জে উপাধ্যক্ষের ওপরে হামলা গ্রেফতার এক

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২২:৩৬

বাকেরগঞ্জ সরকারী কলেজ ক্যাম্পাসে বুধবার সকালে বহিরাগত সন্ত্রাসী হামলায় উপাধ্যক্ষ প্রকাশ কুমার মালাকার গুরুতর আহত হন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর জসিম উদ্দিন জানান, শ্রেণি কার্যক্রম চলাকালীন মেহেদী হাসান সিকদার, আশ্রাফুজ্জামান (বাবু) ও তার সহযোগীরা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্র-ছাত্রীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত ও শৃঙ্খলা পরিপন্থি কাজ করছিল। এসময় তাদের বিভিন্নভাবে বুঝিয়ে বাহিরে যেতে বলা হলে তারা ক্ষিপ্ত হয়ে উপাধ্যক্ষ প্রকাশ কুমার মালাকারের ওপর হামলা চালায়। গুরুতর আহত উপাধ্যক্ষ বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লোক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায় কলেজের বিক্ষুব্দ ছাত্র-ছাত্রীরা বরিশাল-টু-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করলে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালামের নেতৃত্বে পুলিশ মেহেদী হাসান সিকদারকে গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় ও বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন তাত্ক্ষনিক ঘটনাস্থল পরির্দশন করে দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস প্রদান করেন।