বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার প্রতিবাদ সমাবেশ করেছে রংপুর জেলা বিএনপি। এ সময় রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমনসহ রংপুর জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সহযোগী দলের কারাবন্দি নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক এমপি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, সহ-সভাপতি ও পীরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান আফসার আলী, সহ-সভাপতি মিজানুর রহমান রন্টু প্রমুখ।
