কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান জেলহাজতে

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২২:৪১

চাল আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশীদ হারুনকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলা জজ আদালতে জামিন নিতে এলে বিচারক মুন্সী রাফিউল আলম তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

দুদক আইনজীবী ও কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকন জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে গত ৩ জুন  ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ৬ হাজার ৬৩৪ গরীর দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল বরাদ্দ করা হয়। তাদের মধ্যে ৬৪৬ জন উপকারভোগী চাল পায়নি জানিয়ে সংশ্লিষ্টদের কাছে অভিযোগ করেন। সে দিনই ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত বাদী হয়ে ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ হারুনকে আসামি করে মামলা করেন।