সোনাতলায় প্রায় ৫০ কোটি টাকার বিভিন্ন প্রজাতির মাছ বন্যার পানিতে ভেসে গেছে। উপজেলার বালুয়া, জোড়গাছা, মধুপুর, দিগদাইড়, তেকানী চুকাই নগর, পাকুল্যা ও সোনাতলা সদর ইউনিয়ন এবং সোনাতলা পৌর এলাকার ২ হাজার ৮০০ জন মত্স্য খামারির ৩ হাজার ৩০০টি খামারের (পুকুর) কমপক্ষে ১ হাজার ৫০০ মেট্রিক টন মাছ ও পোনা মাছ বন্যার পানিতে ভেসে যায়। এতে প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে উপজেলা মত্স্য কর্মকর্তা মো. এমদাদুল হক জানান।
