কেসিসির ৮৬৫ কোটি টাকার বাজেট ঘোষণা

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২২:৪৪

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২০১৯-২০ অর্থবছরের ৮৬৫ কোটি ৫৪ লাখ ৩ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার কেসিসির শহীদ আলতাফ মিলনায়তনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এ বাজেট ঘোষণা করেন।

এবারের ঘোষিত বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৬৯ কোটি ৮২ লাখ ২৬ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৬৯৫ কোটি ৭১ লাখ ৭৭ হাজার টাকা। এর মধ্যে বর্তমানে কেসিসির হাতে রয়েছে ৮৬ কোটি ৫১ লাখ ৫ হাজার টাকা।