গাইবান্ধায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২২:৪৫

জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে বুধবার বন্যার পানিতে ডুবে মিল্লাত মিয়া (৪) নামে এক শিশু মারা গেছে।

মৃত মিল্লাত ওই গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে।

তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক জানান, বুধবার সকালে মিল্লাত বাড়ির উঠানে খেলছিল। দুপুরে স্বজনরা অনেক খোঁজার পর বাড়ির পাশে জমে থাকা বন্যার পানি থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে।