কামারখন্দে ১৩ বছরের এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে কামারখন্দ থানায় মামলা হয়েছে। যৌন নিপীড়নের শিকার ঐ ছাত্রী উপজেলার ডিডি শাহবাজপুর পঞ্চগ্রাম আবু হানিফা (রহঃ) দাখিল মাদ্রাসার ছাত্রী ও ডিডি শাহবাজপুর গ্রামের বাসিন্দা।
ছাত্রীর বাবা বাদী হয়ে মেরাজকে অভিযুক্ত করে মঙ্গলবার রাতে মামলা দায়ের করেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, মাদ্রাসাছাত্রী যৌন নিপীড়নের ঘটনায় মেয়েটির বাবা মামলা করেছেন। মামলায় অভিযুুক্ত মেরাজকে গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে টিফিন শেষে বাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছিল ঐ ছাত্রী। ঐ ছাত্রী মাদ্রাসার কাছাকাছি পৌঁছলে আগে থেকেই ওঁত পেতে থাকা একই গ্রামের আকাল বাবুর ছেলে মেরাজ মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়ে।
