জয়পুরহাটে গুজবের বিরুদ্ধে পুলিশের লিফলেট বিতরণ

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২২:৫৩

পদ্মা সেতুতে মাথা ও রক্ত লাগবে—এই গুজবের বিরুদ্ধে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বুধবার সচেতনতামূলক বক্তব্য ও লিফলেট বিতরণ করেছেন। শহরের সরকারি বাজলা স্কুল ও বালিকা বিদ্যালয়ে ও শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করা হয়। জেলার কোথাও ছেলেধরা গুজবের ঘটনা ঘটলে পুলিশ প্রশাসনকে তিনি জানাতে বলেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার উজ্জল কুমার রায়, জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা।