মাদারীপুরে প্রাথমিকে সহকারী শিক্ষকের ৩৪৫ পদ শূন্য

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২২:৫৩

মাদারীপুর জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ৩৪৫টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এরমধ্যে একমাত্র সদর উপজেলায়ই ১১৩টি পদ রয়েছে। দীর্ঘদিন পদগুলো শূন্য থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া দারুণভাবে ব্যাহত হচ্ছে।

জেলা প্রাথমিক শিক্ষাঅফিসার নাছির উদ্দিন আহমেদ মাদারীপুরে বর্তমানে সহকারী শিক্ষকের ৩৪৫টি পদ শূন্য রয়েছে বলে নিশ্চিত করেছেন।