মুক্তিযুদ্ধের চেতনাকে হূদয়ে ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে একটি ম্যুরাল ও ফোয়ারা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে মুক্তিযোদ্ধা আবুল কাশেম সন্দীপ সড়কের প্রেসক্লাব মোড়ে এ ম্যুরাল ও ফোয়ারা নির্মাণকাজের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এখন থেকে এ জায়গাটির নতুন নামকরণ হয়েছে ‘বঙ্গবন্ধু চত্বর’।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, বাংলাদেশের বিভিন্ন স্থানে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরাল রয়েছে। কিন্তু রাজধানীর এত কাছে থাকা সত্ত্বেও আমাদের এখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য বা ম্যুরাল ছিল না। আজকে বঙ্গবন্ধুর ম্যুরাল ও ফোয়ারা নির্মাণকাজের উদ্বোধন করা হলো এবং আগামী এক মাসের মধ্যে এর নির্মাণকাজ শেষ করা হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—সাভারের পৌর মেয়র আব্দুল গনি, আন্তর্জাতিক ভাস্কর্যশিল্পী মৃণাল হক, সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি প্রমুখ।
