সাত খুনের আসামি নুর হোসেনের বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ০০:২৮

নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামি নুর হোসেনের বিরুদ্ধে বিচারিক আদালতে দুর্নীতির মামলা চলবে। আগামী ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. শফিকুল ইসলাম।

নুর হোসেন সিদ্ধিরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন ১৯৯৯ সালে ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন ১১টি চেকের মাধ্যমে ১৭ লাখ ৬৫ হাজার  টাকা উত্তোলন করে মিথ্যা ও ভুয়া প্রকল্প বাস্তবায়নের নিমিত্তে কোনো কাজ না করিয়া  প্রতারণার মাধ্যমে আত্মসাত্ করেন। এ মামলা থেকে ২০১৩ সনের ৩০ জানুয়ারি বিশেষ আদালত তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়। এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক। শুনানি নিয়ে হাইকোর্ট এ আদেশ দেয়।