সৌদি আরব পৌঁছেছেন ৮২ হাজার হজযাত্রী

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ০০:৩৬

পবিত্র হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৮২ হাজার হজযাত্রী। গতকাল বুধবার পর্যন্ত সৌদি আরবে ১৩ জন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১১ ও নারী দুই জন। এদের মধ্যে ১০ জন মক্কায়, দুই জন মদিনায় ও একজন জেদ্দায় মারা যান। এদিকে গতকাল মিনা এবং আরাফা ম্যাপ তৈরি করার জন্য বাংলাদেশ হজ আইটি দলের দলনেতা ও সদস্যরা মিনা এবং আরাফায় অবস্থিত বাংলাদেশি হজযাত্রীদের তাঁবুর স্থানসমূহ পরিদর্শন ও তথ্য সংগ্রহ করেছেন।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট সৌদিতে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে।

এদিকে রাষ্ট্রীয় খরচে হজ পালনের জন্য হেফাজতে ইসলামসহ সরকার সমর্থক আলেম ওলামাদের সংখ্যা গতকাল বাড়ানো হয়েছে। আগে ছিল ৫৫ জন। তিন জন বাড়িয়ে করা হয়েছে ৫৮ জন। আগামী ৪-৫ আগস্ট হজে যাবেন তারা।