অনুমোদনহীন ওষুধ উত্পাদন

নেচার ফার্মাকে ২০ লাখ টাকা জরিমানা

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ০০:৪০

রাজধানীর পল্লবীতে নেচার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে (ইউনানী) গতকাল বুধবার ২০ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের মোবাইল কোর্ট। তারা ইউনানীর ওষুধের নামে অনুমোদনহীন যৌন শক্তিবর্ধক ওষুধ উত্পাদন ও বিক্রি করত।

র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, পল্লবী থানার পলাশনগরে অবস্থিত নেচার ফার্মাসিউটিক্যালসে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, রেজিস্টার্ড হেকিম ছাড়া মান নিয়ন্ত্রণ ও  অনুমোদনবিহীন ওষুধ উত্পাদন, যৌন শক্তিবর্ধক ন্যাচারাল  এন্টিঅক্সিডেন্ট বিক্রি ও বিপণনের দায়ে এ জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক খলিলুর রহমানের কাছ থেকে জরিমানার টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।