শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে, গত ২১ এপ্রিল ইস্টার সানডের হামলায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের সরাসরি যোগসাজশ পাওয়া যায়নি। গতকাল বুধবার পুলিশের তদন্ত দলের প্রধান রাভি সেনেভিরত্বে পার্লামেন্টের একটি কমিটিকে জানিয়েছেন, এ পর্যন্ত তদন্তে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যাতে বোঝা যাবে যে ইস্টার সানডের হামলায় আইএসের সরাসরি যোগাযোগ আছে। হোটেল ও গির্জায় চালানো ওই হামলায় ২৫০ জনের বেশি নিহত হয়েছিলেন। আইএস ঐ হামলার দায়িত্ব স্বীকার করেছিল। -রয়টার্স
