থাইল্যান্ডের সঙ্গে শান্তি বৈঠকে বসছে কম্বোডিয়া

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৩:৩৯

চার দিনের সীমান্ত সংঘর্ষের পর সোমবার (২৮ জুলাই) মালয়েশিয়ায় শান্তি স্থাপনের বৈঠকে বসবেন থাইল্যান্ড ও কাম্বোডিয়ার নেতারা। মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধান আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় বৈঠকে বসবেন থাই প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচাইয়াচাই এবং কাম্বোডিয়ান প্রধানমন্ত্রী হুন মানেট। 

ইব্রাহিম অ্যাসোসিয়াশান অফ সাউথ এশিয়ান নেশন বা আশিয়ানেরসচিব। সেই পদবলেই মধ্যস্থতায় বসবেন তিনি।

গতকাল রোববার আনোয়ার বলেন, ওরা আমাকে শান্তি স্থাপনের চেষ্টা করতে বলেছে। আমি তার উপযোগী পরিকাঠামো নিয়ে আলোচনা করছি। তবে সবার আগে যুদ্ধবিরতি প্রয়োজন।

এদিকে থাই সরকারের পক্ষ প্রধানমন্ত্রীর এই বৈঠকে উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে কাম্বোডিয়া নিঃশর্ত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। গত সপ্তাহের এই সংঘর্ষে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হয়েছেন অন্তত ২০ হাজার মানুষ। 

ইত্তেফাক/এসআর