স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘ফোরাম অ্যান্ড ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন ফোরাম ও ক্লাবে অবদানের স্বীকৃতি দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ড. ফারাহনাজ ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান ও উপ-উপাচার্য প্রফেসর ড. মো. ইউনুস মিয়া।
তিনটি ক্যাটাগরিতে এবার অ্যাওয়ার্ড প্রদান করা হয়—স্টামফোর্ড ইউনিভার্সিটি ফাউন্ডার অ্যাওয়ার্ড, চেয়ারম্যান অ্যাওয়ার্ড এবং ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড।
‘ফাউন্ডার অ্যাওয়ার্ড’ অর্জন করে স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম, ‘চেয়ারম্যান অ্যাওয়ার্ড’ পায় স্টামফোর্ড ইউনিভার্সিটি ইয়েস ফোরাম এবং ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ অর্জন করে স্টামফোর্ড ইউনিভার্সিটি রোবোটিক্স ক্লাব।
পুরস্কার বিতরণী শেষে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের পরিসমাপ্তি ঘটে।
