‘খাবার ঠান্ডা কেন?’ বলেই রেস্টুরেন্টে গুলি চালালেন তরুণী!

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১৭:১৯

অর্ডার করেছিলেন গরম গরম আলুভাজার (ফ্রেঞ্চ ফ্রাই)। তবে প্লেটে এসেছে ঠান্ডা ফ্রাই। তাতেই চটে লাল মহিলা। রেস্তোরাঁকে শায়েস্তা করতে সোজা গুলিই চালিয়ে দিলেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ম্যাকডোনাল্ডস এর।

জানা গেছে, ২৭ বছরের লিলিয়ান শ্যান্টেল টার্ভার ম্যাকডোনাল্ডস-এ গিয়ে গরম গরম ফ্রাই অর্ডার দিয়েছিলেন। তবে তাঁর খাবার যখন টেবিলে পৌঁছায়, ততক্ষণে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছিল ফ্রাইগুলি। এতেই বেজায় চটে যান ওই যুবতী। চিৎকার জুড়ে দেন।

রেস্তোরাঁ কর্তৃপক্ষ খাবার পাল্টে দেওয়ার আশ্বাস দিয়ে পুরোনো প্লেট তুলে নিয়ে যায়। তবে তাতে শান্ত হননি লিলিয়ান। সোজা রান্নাঘরে গিয়ে গুলি চালান তিনি। হইচই পড়ে যায় মূলত ছোটদের এই রেস্তোরাঁয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

আরও পড়ুনঃ ফারুক হত্যা: জামায়াতের সাঈদীসহ ১০৪ আসামির বিচার শুরু

পুলিশ জানিয়েছে, ঘটনার ১০-১৫ মিনিটের মধ্যে আত্মসমর্পণ করেন ওই যুবতী। তাঁকে গ্রেফতার করে হাজতে রাখা হয়েছে। এই ঘটনার পর ট্রাম্পের দেশের অস্ত্র আইন নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।

ইত্তেফাক/টিএস