সাঘাটা উপজেলার বাদিনারপাড়া গ্রামে বিদ্যুতায়িত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম শিপন (৮)। সে ওই গ্রামের মোস্তাক আহমেদের ছেলে।
গত বুধবার বিকেলে বাড়ির পাশের রাস্তায় পানিতে বিদ্যুতের তার ছিড়ে পড়লে পানি বিদ্যুতায়িত হয়। শিপন অজান্তে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে অজ্ঞান হয়ে পড়ে।
আরও পড়ুন: রাণীশংকৈলে রাঁধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার
পরে তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/নূহু
