রাজশাহীতে মুক্তিযোদ্ধা কমান্ডার সাইদুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২২:৪৩

রাজশাহীর বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজেউন)। সোমবার বিকেল ৫টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, ৪ ভাই ও ৩ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৮ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় ও ৫ ভাইদের মধ্যে তিনি প্রথম ছিলেন। তিনি রাসিকের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মতিউর রহমানের বড় চাচা। 

মঙ্গলবার বাদ জোহর নামাজে জানাজা শেষে নগরীর মহিষবাথান গোরস্থানে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

উল্লখ্য, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান ৬৬-এর ৬ দফা আন্দোলন, ৭৯-এর গণঅন্দোলন ও ৭১-এর মুক্তিযুদ্ধে অংগ্রহণ করেন। তিনি মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার ছিলেন।

মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য জননেতা ফজলে হোসেন বাদশা। তিনি মরহুম সাইদুর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। 

তিনি বলেন, 'মরহুম সাইদুর রহমান মুক্তিযুদ্ধে যে অবদান রেখেছেন জাতির কাছে তা চির উজ্জ্বল হয়ে থাকবে।' তিনি মৃত সাইদুর রহমানের আত্মার শান্তি কামনা করেন।

আরও পড়ুন: শরণখোলায় জামায়াতের সাধারণ সম্পাদকসহ দুইজন গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি মরহুম সাইদুর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

ইত্তেফাক/নূহু