দামুড়হুদায় ছেলেধরা সন্দেহে ২ নারীকে গণপিটুনি

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১৯:৪৩

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা সীমান্তে ছেলেধরা সন্দেহে এক ভারতীয়সহ দুইজন নারীকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। এরা হলো ভারতের পুরুলিয়া জেলার হুরিয় তানার দাবাং গ্রামের পদ্মরানী (৪৫) ও বাংলাদেশের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চৌকিপাড়া গ্রামের মৃত রতনের মেয়ে মোছা. শিউলী খাতুন(৪৫)।

বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার সীমান্তবর্তী বাড়াদী গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সীমান্তবর্তী বাড়াদী ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দামুড়হুদা উপজেলা  সীমান্তের বাড়াদী গ্রামে ছিলেন ভারতীয় পদ্মরানী ও মোছা. শিউলী খাতুন। এ সময় এলাকাবাসী ছেলেধরা সন্দেহে তাদের গণপিটুনি দেয়।

আরও পড়ুন: মিঠাপুকুরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সরোয়ার বলেন, ‘ছেলেধরা সন্দেহে এক ভারতীয়সহ দুইজন নারীকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। দ্রুত তাদের উদ্ধার করে থানায় সোর্পদ করা হয়েছে।’

ইত্তেফাক/নূহু