এই সময়ের ছড়া

মানুষ কোথায়? কই?

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১৯:৪৭

অবুঝ শিশুর কান্না তো আর

সহ্য করার নয়

মানুষগুলো কেমন করে

এমন পিশাচ হয়!

 

আশায় থাকে সেই শিশুটি

ফিরবে রাতে মা—

আশায় আশায় রাত কেটে যায়

মা তো আসে না।

 

ক্ষমা করিস মা রে আমার

আমরা মানুষ নই—

আমরা এখন দানব রে মা!

মানুষ কোথায়? কই?