মেঘের বাড়ি জলের হাঁড়ি

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১৯:৫৫

মেঘের বাড়ি জলের হাঁড়ি

ওই হাঁড়িটা ভাঙলো কাল

মেঘবালিকা নৃত্য করে—

বাদ্য বাজায় টিনের চাল!

 

টিনের চালে, পাতায়, ডালে

বৃষ্টি ঝরার মিষ্টি সুর

খোকার বাড়ি বলিহারি

মেঘের বাড়ি অচিনপুর!

 

অচিনপুরে শচীন বাবু

করতে যাবেন নৌকা ভ্রমণ

অনেক টাকা খরচা করে

তৈরি হলো নৌকা অমন!

 

নৌকা ভাসে মেঘের পাশে

বলেন বাবু চমত্কার!

আষাঢ় মাসে আকাশ কুসুম

গল্প ভালো, অমত কার?