বুবুর মতো মেঘ নিয়েছে
কাজল এঁকে চোখে,
বৃষ্টি ঝরায় মাঠে বনে
থামায় কে আজ ওকে!
সকাল থেকে ঝরছে শুধু
কখন নেবে ছুটি,
আনন্দে আজ সবুজ পাতা
খাচ্ছে লুটোপুটি।
মাঠটা আরো সবুজ হলো
বৃষ্টিধারা মেখে,
বৃষ্টিভেজা একটি দোয়েল
শিস দিয়ে যায় ডেকে।
কদম ডালে হলুদ রঙের
ফুলগুলো যায় হেসে,
দস্যিপনায় মেতে উঠি
বৃষ্টি ভালোবেসে।
