শাহরিয়ার নাফিস-জামাল বাবুর অদলবদল

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১৩:০২

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অভ্যন্তরীণ কাঠামোয় আসছে বহুল আলোচিত পরিবর্তন। কয়েকদিন ধরেই চলা গুঞ্জন অবশেষে বাস্তবে রূপ পেয়েছে। ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে সরানো হয়েছে সাবেক ক্রিকেটার ও বোর্ড কর্মকর্তা শাহরিয়ার নাফিসকে। নতুন দায়িত্বে তিনি যাচ্ছেন হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটে। 

অন্যদিকে এইচপির দায়িত্বে থাকা জামাল বাবুকে আনা হয়েছে নাফিসের জায়গায়, অর্থাৎ ক্রিকেট পরিচালনা বিভাগে। ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিসিবিতে প্রশাসনিক ভূমিকায় যোগ দিয়েছিলেন নাফিস। ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার হিসেবে ছিলেন শুরু থেকেই। প্রায় চার বছর ধরে ঐ বিভাগের দায়িত্ব সামলেছেন তিনি। 

তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে তাকে দেখা যাবে এইচপি ইউনিটের ম্যানেজার হিসেবে। অন্যদিকে এইচপি বিভাগের দায়িত্ব পালন করে আসা জামাল বাবুর অভিজ্ঞতার ভিত্তিতে এবার তাকে আনা হলো ক্রিকেট পরিচালনা বিভাগে।

ইত্তেফাক/জেডএইচ