বেবী নাজনীনের হলফনামায় যা আছে

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৪:৫১

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ণপত্র জমা দিয়েছেন সঙ্গীত শিল্পী বেবী নাজনীন। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপি দলীয় প্রার্থী হয়েছেন তিনি।

বেবী নাজনীন হলফনামা পেশ করেছেন। তার হলফনামায় বলা হয়েছে তার কাছে বর্তমানে নগদ রয়েছে ৫ লাখ টাকা। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ৫০ হাজার টাকা। এছাড়া রয়েছে ১লাখ টাকার স্বর্ণালংকার। ৪৫ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী। ৬৫হাজার টাকার আসবাবপত্র এবং ৩৫ লাখ ৫হাজার ৬শ টাকার একটি অ্যাপার্টমেন্ট।

নীলফামারীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বেগম নাজিয়া শিরিনের কাছে দেওয়া হলফনামায় এমন তথ্য দিয়েছেন সঙ্গীতশিল্পী বেবী নাজনীন। 

রাজধানী ঢাকার গুলশানে বসবাসকারী স্বশিক্ষিত বিএনপির এ প্রার্থীর বিরুদ্ধে নেই কোন ফৌজদারী মামলা।

আরও পড়ুনঃ নীলফামারীতে ভোটযুদ্ধে দুই তারকা

উল্লেখ্য, সংগীতশিল্পী বেবী নাজনীনের পৈতৃক ভিটে সৈয়দপুরে। তিনি ঢাকায় বেড়ে উঠেন। তার বাবা ছিলেন বিশিষ্ট বংশীবাদক প্রয়াত মনসুর সরকার। 

ইত্তেফাক/নূহু