শাওমি তার সর্বাধিক সমাদৃত রেডমি এ সিরিজ লাইনআপে সম্পূর্ণ নতুন সংযোজন রেডমি ৭এ বাজারে নিয়ে এসেছে। রেডমি ৬এ-এর ওপর সামগ্রিক আপগ্রেড নিয়েই রেডমি ৭এ বাজারে এসেছে। ১১ হাজার ৪৯৯ টাকার এই ফোনে রয়েছে সনি আইএমএক্স ৪৮৬ সেন্সরসম্পন্ন ১২ মেগাপিক্সেল ক্যামেরা, শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৯ চিপসেট, ৪০০০ এমএএইচ-এর বড়ো ব্যাটারি এবং ডিভাইসটি ম্যাট ফিনিশ ইউনিবডি ডিজাইন-সমৃদ্ধ। শাওমি ইন্ডিয়ার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের হেড অব ওভারসিজ এক্সপানশন সংকেত আগারওয়াল বলেন, ‘বাংলাদেশের মি ফ্যানদের জন্য সম্পূর্ণ নতুন এই রেডমি ৭এ নিয়ে আসতে পেরে আমরা খুবই আনন্দিত। দারুণ সব ফিচারের সমন্বয়ে গঠিত রেডমি ৭এ নিয়ে এসেছে সনি আইএমএক্স ৪৮৬ সেন্সরসম্পন্ন ১২ মেগাপিক্সেল ক্যামেরা এক্সপেরিয়েন্স এবং ২ গিগাহার্জ ক্লক স্পিডের অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৯ চিপসেট। এছাড়াও, রেডমি এ সিরিজ স্মার্টফোনগুলোর মধ্যে রেডমি ৭এ-ই প্রথম ফোন, যাতে রয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি। যেহেতু আমরা বিশ্বাস করি যে আমরা সর্বাধিক মানসম্পন্ন স্ট্যান্ডার্ড ধরে রাখি, তারই সূত্র ধরে আমরা রেডমি ৭এ-এর জন্য ২ বছরের ওয়ারেন্টি নিয়ে এসেছি। আমরা আশাবাদী যে, রেডমি ৭এ সাশ্রয়ী মূল্যের পাশাপাশি উদ্ভ্ভাবনের ধারাবাহিক বজায় রাখবে।’
