এশিয়া কাপে একই মাঠে বাংলাদেশের সব খেলা 

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১২:৪৮

এশিয়া কাপের সূচি আগেই ঘোষণা করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এবারের মহাদেশীয় সর্বোচ্চ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। এবার ভেন্যু ও ম্যাচগুলোর সময়সূচিও প্রকাশ করেছে এসিসি। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচ পড়েছে আবুধাবির শেখ আবু জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 

আগামী ৯ সেপ্টেম্বর পর্দা উঠবে আসন্ন এশিয়া কাপের। ফাইনাল ম্যাচ হবে ২৮ সেপ্টেম্বর। প্রাথমিকভাবে এবারের আসরের আয়োজক ভারত হলেও, পরিবর্তিত পরিস্থিতি সেটি বদলে দেয়। ফলে এশিয়া কাপের আসর বসবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে আসরে অংশ নেবে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘বি’ গ্রুপের ৬টি ম্যাচই হবে আবুধাবিতে।

এ ছাড়া একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। গ্রুপটির ৫ ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, বাকি এক ম্যাচ আবুধাবিতে অনুষ্ঠিত হবে। ৯ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হবে ‘বি’ গ্রুপের দুই দল আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে। 

May be an image of text that says

১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মোকাবিলা করবে লিটন দাসের দল। আর ১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

ইত্তেফাক/জেডএইচ