ফরাসি ফুটবল ক্লাবে বিনিয়োগ করলেন জোকোভিচ

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৩:০৬

ইতিহাসের অন্যতম টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। বিশ্বের এক নম্বর সাবেক তারকার পছন্দের খেলার তালিকায় টেনিসের পরই ফুটবলের অবস্থান। টেনিস থেকে বিদায় নেওয়ার পর এবার ফুটবলে বিনিয়োগ করলেন জোকোভিচ। ফরাসি লিগের দ্বিতীয় সারির ক্লাব লে মানসের শেয়ার কিনলেন তিনি। শুধু তিনি একই নন, তার সঙ্গে বেক ফর্মুলা ওয়ান রেসার ফেলিপে মাসা এবং কেভিন ম্যাগনুসেন ও বেলারুস টেনিস তারকা আরিনা সাবালাঙ্কার বয়ফ্রেন্ড জর্জিওস ফ্রাঙ্গুলিসও ক্লাবটিতে বিনিয়োগ করেছেন।

লে মানস ফরাসি ক্লাব হলেও ক্লাবটির বিনিয়োগের নেতৃত্ব দিচ্ছে ব্রাজিলিয়ান প্রতিষ্ঠান 'আউটফিল্ড'। প্রতিষ্ঠানটি একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম হিসেবে কাজ করে। জোকোভিচের মতো একজন কিংবদন্তি ক্লাবের মালিকানায় যুক্ত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন লে মানস এবং আউটফিল্ড। জোকোভিচের শেয়ার কেনার বিষয়টি গতকাল লে মানসে এক বিবৃতিতে নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, 'ইতিহাসের সবচেয়ে সফল টেনিস খেলোয়াড় জোকোভিচের মানসিক দৃঢ়তা এবং তার ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি আমাদের ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ অনেক কিছুই যোগ করবে।'

Emotional Novak Djokovic exhales after 'biggest victory' of career in  Australian Open final - The Japan Times

ক্লাবের অংশীদারিত্ব নিয়ে ফ্রাঙ্গুলিস বলেন, 'আমরা শহরের ব্র্যান্ড এবং ক্রীড়া ঐতিহ্যকে বৃদ্ধিতে সহায়তা করতে চাই। বিশ্ব ক্রীড়াঙ্গনে লে মানসে একটি ঐতিহাসিক নাম।' এছাড়াও বিনিয়োগ নিয়ে মাসা বলেন, 'আমি মনে করি, সবাই ফুটবলের প্রতি আমার আবেগ জানে। যা আজ আমাকে এই পদক্ষেপ নিতে উৎসাহিত করেছে। লে মানস এফসির মোটরস্পোর্টের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে।'

যদিও ২০০৪ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ফরাসি ফুটবলের সর্বোচ্চ লিগ 'লিগ ওয়ানে' খেলেছে লে মানস। এরপর তীব্র আর্থিক সংকটের মুখে পড়ে ২০১৩ সালে রেলিগেশনে চলে যায় ক্লাবটি। সবকিছু সামলে নিয়ে আবারও উন্নতি করতে শুরু করেছে ক্লাবটি। আবারও লিগ ওয়ানে খেলতে নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা চালাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ।

ইত্তেফাক/জেডএইচ