অভিনেতা-প্রযোজক ফিরোজ শাহী বরাবরই চলচ্চিত্র অন্তপ্রাণ। এ নির্বাচনে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরমধ্যে নির্বাচিত হবেন ১৯ জন। নির্বাচনে মোট ভোটার ১৪১ জন। বর্তমানে ফিরোজ শাহী নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রয়েছেন। এদিকে নির্বাচনের কারণে আগামী কোরবানির ঈদে কোনো নাটকে কাজ করছেন না বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রযোজক সমিতির নির্বাচন হচ্ছে না। যোগ্য নেতৃত্বের অভাবে চলচ্চিত্র শিল্পও হুমকির মুখে। এ কারণেই নিজস্ব দায়বদ্ধতা থেকে নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচিত হলে চলচ্চিত্রের উন্নয়নে কাজ করবো। বিশেষ করে সাধারণ সদস্যদের স্বার্থ রক্ষার বিষয়ে সচেষ্ট থাকবো। হারি-জিতি চলচ্চিত্রের জন্য কাজ করবো। আর এই নির্বাচনের প্রার্থী হিসেবে শাকিব খানও আমার জন্য শুভকামনা জানিয়েছেন।’
এদিকে নির্বাচনের ব্যস্ততার কারণে এবারের ঈদে কোনো নতুন কাজ করেননি তিনি। গত ঈদুল ফিতরে এই প্রযোজক ও অভিনেতা একাধিক নাটকে অভিনয় করেছেন। তাঁর অভিনীত প্রথম ছবি ‘যে গল্পে ভালোবাসা নেই’। ছবিটি মুক্তি পায় ২০১৬ সালে। কোরবানির ঈদ উপলক্ষে ছবিটি বিটিভিতে প্রচার করা হবে বলে তিনি জানান। চলতি বছরের নভেম্বরে নতুন একটি ছবিতে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হন ফিরোজ শাহী। ছবির নাম ‘দ্য ব্ল্যাক বোর্ড’। শিগগিরই তাঁর পরিচালনায় ‘উই আর ফ্রেন্ড’ নামে একটি মেগাধারাবাহিক নাটক নির্মিত হবে। নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে। এছাড়াও আগামীতে কয়েকটি ওয়েব সিরিজে কাজ করবেন বলে জানান তিনি।
