প্রাইম ইন্স্যুরেন্সের অর্ধবার্ষিক শাখা সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২০:৪৫

আইএসও সনদপ্রাপ্ত প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অর্ধবার্ষিক শাখা সম্মেলন গত ২২ জুলাই কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সকল শাখা প্রধান ও বিক্রয় নির্বাহীরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন। প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহম্মদী খানম সকল শাখার অর্ধবার্ষিক সফলতার ওপর বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন এবং সফলতার মূল্যায়ন করে সফল শাখাগুলোকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সবাইকে বার্ষিক লক্ষ্যমাত্রা পূরণের জন্য কাজ করার অনুরোধ জানান। একই সঙ্গে বিম উন্নয়ন ও নিয়ন্ত্রণ  কর্তৃপক্ষের নিয়মকানুন মেনে চলার আহ্বান জানান। কোম্পানির চেয়ারপারসন মো. জাকিউল্লাহ সাহিদ, ভাইস চেয়ারপারসন সাহিদা পারভীন তৃসা এবং প্রায় সব পরিচালক এ অর্ধবার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন।  -প্রেস বিজ্ঞপ্তি