আরফান আলী দ্বিতীয় মেয়াদে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২০:৪৬

মো. আরফান আলী দ্বিতীয়বারের মতো ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন। ১৯৯১ সালে আরব বাংলাদেশ ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। ১৯৯৯ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরুর আগেই তিনি ব্যাংক এশিয়ায় যোগদান করেন। তিনি সুইফট-এর বাংলাদেশে সদস্য ও ব্যবহারকারীদের সংগঠনের বর্তমান সভাপতি, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেড (এবিবি)-এর সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ মানি মার্কেট ডিলার্স এসোসিয়েশন (বিএএমডিএ)-এর উপদেষ্টা। —প্রেস বিজ্ঞপ্তি