ক্যাপসন নিউজ

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২০:৪৬

বৃহস্পতিবার রাওয়া কনভেনশন হলে শাহ্্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং নিরীক্ষা প্রতিবেদন গৃহীত ও অনুমোদিত হয়। এছাড়াও ২০১৮ সালের সমাপ্ত বছরে শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদিত হয়। সভায় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম বক্তব্য রাখেন

০০০০

ট্রাস্ট ব্যাংক লিমিটেড সম্প্রতি গ্যাস বিল সংগ্রহের জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল)-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ব্যাংকের ডিএমডি জুনায়েদ মাসরুর এবং তিতাসের কোম্পানি সচিব মাহমুদুর রব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন। ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক মঈনউদ্দীন, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা কামাল এবং উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

০০০০

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার প্রতিষ্ঠানটির নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লে: জেনারেল এম নুর উদ্দিন খান পিএসসি (অব) সভাপতিত্ব করেন। সভায় ২০১৮ সালের নিরীক্ষিত হিসাব, বার্ষিক প্রতিবেদন ও উক্ত বছরের জন্য প্রতিটি ১০ টাকার শেয়ারের বিপরীতে ২৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়

০০০০

দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট এম আবুল কালাম মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খাইরুল হোসেনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত্ করেন। এ সময় আইসিএমএবির ভাইস প্রেসিডেন্ট আরিফ খান, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন