আইপিডিসির ‘অর্ধবার্ষিক ইনভেস্টরস মিট’ অনুষ্ঠিত

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২০:৪৭

১৯৮১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রাইভেট খাতের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড তাদের অগ্রগতি, অর্জন, কৌশলগত উদ্যোগ এবং ভবিষ্যতের চ্যালেঞ্জবিষয়ক একটি শিক্ষামূলক অধিবেশন পরিচালনা করেছে। ‘অর্ধবার্ষিক ইনভেস্টরস মিট’ শীর্ষক অধিবেশনটি মঙ্গলবার রাজধানীর গুলশানে অবস্থিত ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হয়।

অধিবেশনে সম্প্রতি আইপিডিসির ‘বেস্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে ডিএইচএল-ডেইলি স্টার ‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড’ অর্জন বিষয়টি তুলে ধরা হয়। এছাড়া প্রতিষ্ঠানের অঙ্গীকার ও ভবিষ্যত্ পরিকল্পনাসহ বছরের প্রথমার্ধের অর্জনসমূহ নিয়েও আলোচনা হয়। অধিবেশনে আইপিডিসির গৃহীত বিভিন্ন স্ট্র্যাটেজি ও উদ্যোগ যেমন অর্জন, প্রথমবারের মতো ডিজিটাল ভিত্তিক সাপ্লাই চেইন ফাইন্যান্স প্ল্যাটফরম, গৃহায়নে সাশ্রয়ী অফার, নারীর ক্ষমতায়ন এবং ব্যাংকিং সুবিধাবঞ্চিতদের বিষয়েও আলোচনা হয়।

অধিবেশনে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম; ডিএমডি ও হেড অব বিজনেস ফাইন্যান্স রিজওয়ান দাউদ শামস; ডিএমডি ও হেড অব রিটেইল বিজনেস কায়সার হামিদ এবং বাংলাদেশ মানি মার্কেট ডিলার্স অ্যাসোসিয়েশন (বিএএমডিএ)-এর প্রেসিডেন্ট মো. আব্দুস সামাদ; ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)-এর হেড অব ট্রেজারি মো. মনোয়ার হোসেইন।—প্রেস বিজ্ঞপ্তি