অন্যায় যে করে আর অন্যায় যে সহে/তব ঘৃণা যেন তারে তৃণসম দহে। অপরাধ জগতের ধরন এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। আগেকার পকেটমাররা এখন হয়েছে ছিনতাইকারী। চোররা হয়েছে ডাকাত। সমাজের অবক্ষয়ের মূলে সমাজের ক্ষমতাধর ব্যক্তিদের ছত্রছায়ায় খুন, ধর্ষণ, ভূমি দখলের মতন জঘন্যতম অপরাধ সংগঠিত হচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষা লাভের আশায় অভিভাবকেরা শিক্ষকের কাছে তাদের পাঠান, সেই শিক্ষক দ্বারা খুন-ধর্ষণের মতো অপরাধের শিকার হচ্ছে তারা। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তি থেকে শুরু করে, চাকরি প্রাপ্তি এবং অফিসের কাজে অর্থ লেনদেন একটি নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এজন্য দ্রুততম বিচারের মাধ্যমে স্পর্শকাতর জঘন্যতম অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করে রায় কার্যকর করা হলে এ সমস্ত অপরাধ থেকে দেশ কলঙ্কমুক্ত হবে।
খন্দকার কামরুজ্জামান
৩৬৩/১০ উত্তর পীরেরবাগ, মিরপুর, ঢাকা ১২১৬
