ঢাকার নবাবগঞ্জ থানার অন্তর্গত বেণুখালি-টিকরপুর সড়ক বন্ধ করে বেণুখালি থেকে খাহ্রা, দুর্গাপুর ও গালিমপুর সড়ক দিয়ে ঢাকা-নবাবগঞ্জের যানবাহন চলাচলের জন্য উপযোগী হতে পারে। উল্লিখিত থানার অন্তর্গত চরচরিয়া, ছাতিয়া, বেণুখালি, টিকরপুর ও আগলা বিল এলাকা দৈর্ঘ্যে পাঁচ কিলোমিটার ও প্রস্থে তিন কিলোমিটার হবে। এ স্থানে খেলোয়াড়দের অনুশীলন ও আবাসনের জন্য ক্রিকেট কমপ্লেক্স ও দুটি ক্রিকেট স্টেডিয়াম স্থাপন করা যেতে পারে। এ স্থান থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম পর্যন্ত দূরত্ব হ্রাসের জন্য আমিনবাজার থেকে বেণুখালি পর্যন্ত আনুমানিক ১২ কিলোমিটার সড়ক নির্মাণ করা হলে বেণুখালি থেকে বাড়ৈখালি (মুন্সীগঞ্জ) দিয়ে নিমতলি ও হাঁসাড়ায় ঢাকা-মাওয়া সড়ক এবং আমিনবাজারে ঢাকা-আরিচা সড়কের সংযোগ তৈরি হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মোহাম্মদ ইফতেখার রহীম (ইফতি)
দুর্গাপুর, নবাবগঞ্জ, ঢাকা ১৩২৫
