হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ছোটবোনের বাড়িতে বেড়াতে এসে লাশ হলেন বানিয়াচংয়ের বড় বোন গৃহবধূ আম্বিয়া বেগম(৪০)। নিহত আম্বিয়া বেগম বানিয়াচং উপজেলার কামালখানি ইউনিয়নের হাজরাপাড়া মহল্লার আব্দুল হান্নানের স্ত্রী ও চার সন্তানের জননী। বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার ফুলতলী বাজারে এক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিহত আম্বিয়া বেগম ও তার স্বামী আব্দুল হান্নান প্রাইভেট মাইক্রোবাসযোগে বানিয়াচং থেকে ছোট বোনের বাড়ি নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামে লন্ডন প্রবাসী আজাদ মিয়ার বাড়িতে আসছিলেন। পথে দুপুরে মহাসড়কস্থ আজাদ মিয়ার বাড়ির সামনে পৌঁছান। এ সময় রাস্তা পার হতে গেলে ঢাকা থেকে সিলেটগামী একটি দ্রুতগতির পান বোঝাই পিকআপ ভ্যান আম্বিয়া বেগমকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় স্থানীয় লোকজন আম্বিয়া বেগমকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: তুচ্ছ ঘটনায় সহপাঠীর কাঠের টুকরার আঘাতে শিক্ষার্থী খুন
শেরপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এ দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
