নরসিংদীর মাধবদী উপজেলার নূরালাপুর ইউনিয়নের আলগী গ্রামে তিতাস গ্যাস সংযোগের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় আকলিমা বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছে সিয়াম (১২), সামিয়া (১৪) নামে তার দুই সন্তান।
সোমবার (৪ আগস্ট) রাত ১১টায় নূরালাপুর ইউনিয়নে গৃহবধূর নিজ বাড়িতে গ্যাসের চুলা ধরানোর সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের পর এলাকাবাসী তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকলিমা বেগমকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গুরুতর দগ্ধ হওয়া তার দুই সন্তান ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, তিতাস গ্যাস লাইনের সংযোগটি অবৈধ ছিল।
